বেলপাহাড়িতে জোরদার টহলদারি শুরু করল পুলিশ ও যৌথবাহিনী - The News Lion

বেলপাহাড়িতে জোরদার টহলদারি শুরু করল পুলিশ ও যৌথবাহিনী




দি নিউজ লায়ন ;  ২০০৪ সালের ২১শে সেপ্টেম্বর মাওবাদী সংগঠন প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিবছর তাদের প্রতিষ্ঠা দিবসের দিন থেকে সাত দিন ধরে শহীদ দিবস পালন করে মাওবাদীরা। তাই ১৬তম প্রতিষ্ঠা দিবসের দিন দিন সোমবার থেকে শুরু হয়েছে মাওবাদীদের শহীদ সপ্তাহ। 


মাওবাদীরা যাতে তাদের শহীদ সপ্তাহে কোনরকম নাশকতার ঘটনা  ঘটাতে পারে তার জন্য ঝাড়খন্ড সীমান্তবর্তী ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি থানার বিভিন্ন গ্রামে গ্রামে পুলিশ ও যৌথবাহিনী জোরদার টহলদারি শুরু করেছে। সেই সঙ্গে সীমান্তবর্তী গ্রামগুলিতে কড়া নজরদারির ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসন। 


মাওবাদীদের আনাগোনা শুরু হয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর পেয়ে নড়েচড়ে বসেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ প্রশাসন ।তাই ঝাড়গ্রাম জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকেই জোরদার নজরদারির ব্যবস্থা করা হয়েছে।


 বেলপাহাড়ি থানার চাকাডোবা, ছুরিমারা, আমলাশোল, শিমুলপাল সহ বিভিন্ন এলাকায় সোমবার সকাল থেকেই বাইকে করে ও গাড়িতে করে পুলিশ ও যৌথবাহিনী টহলদারি শুরু করেছে। তবে সোমবার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি ।কোথাও দেখতে পাওয়া যায়নি মাওবাদী নামাঙ্কিত পোস্টার।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.